জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনে এক নিবেদিত প্রাণ (ফুটবল থেকে ক্রিকেট)—সবখানে দিপুর হাতছানি

কামাল মিয়া।।

চাঁদপুরের শাহরাস্তির উঘারিয়া গ্রামের এক অনন্য নাম মোঃ জাহিদুল ইসলাম দিপু। তিনি শুধু একজন ক্রীড়াপ্রেমী নন, বরং খেলাধুলাকে মাধ্যম করে সমাজ পরিবর্তনের এক নিরব দূত।
স্থানীয় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক হিসেবে দীর্ঘদিন ধরে তরুণদের খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করে আসছেন তিনি। ফুটবল, ক্রিকেট কিংবা গ্রামীণ খেলাধুলার প্রতিটি আয়োজনে দিপুর অবদান প্রশংসনীয়। তরুণদের অবসর সময়কে সঠিক পথে পরিচালিত করা, তাদের নেশামুক্ত রাখা এবং দলগত চেতনা জাগ্রত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুধু খেলাধুলাই নয়, মানবতার সেবাতেও তিনি সমানভাবে নিবেদিত। গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান কিংবা চিকিৎসা সহযোগিতা—এসব উদ্যোগে তিনি হয়ে উঠেছেন এক নিরব যোদ্ধা। ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য তরুণকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যেতে সহযোগিতা করেছেন।

জনাব জাহিদুল ইসলাম দিপু
প্রধান পৃষ্ঠপোষক
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি চাঁদপুর। 


তার হাত ধরে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব শুধু একটি খেলাধুলার দল নয়; বরং স্থানীয় তরুণদের জন্য হয়ে উঠেছে একটি পরিবার। মাঠের ভেতরে প্রতিযোগিতা আর মাঠের বাইরে মানবিক কাজ—দুই দিকেই দিপুর নেতৃত্বে এগিয়ে চলেছে শাহরাস্তির তরুণ সমাজ।
আজকের দিনে যখন অনেকেই নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন জাহিদুল ইসলাম দিপু নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে প্রমাণ করেছেন—সত্যিকারের নেতৃত্ব মানেই সবার পাশে থাকা।
চাঁদপুরের গ্রামবাংলা থেকে উঠে আসা এই স্বপ্নবাজ মানুষটি দেখিয়েছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি সমাজ গঠনের একটি শক্তিশালী হাতিয়ারও হতে পারে। তার মতো নিরবে কাজ করা মানুষেরাই আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

1

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

2

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

3

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

4

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

5

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

6

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

7

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

8

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

9

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

10

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

11

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

12

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

13

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

14

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

15

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

16

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

17

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

18

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

19

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

20