জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎ঢাকায় শিক্ষক নিগ্রহ ভাঙ্গুড়ায় কর্মবিরতি

‎মো .মেহেদী হাসান 
‎অনতিবিলম্বে প্রস্তাবিত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা  ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করে সরকারি আদেশ জারির দাবিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সকল এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি চলছে।
‎
‎ রবিবার (১২ অক্টোবর) এই যৌক্তিক ভাতা বৃদ্ধির  দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিও ভুক্ত শিক্ষক ও  কর্মচারীদের মারধর করা হয় ও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এর ধারাবাহিকতায় 'এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট' ও একই দাবিতে অন্যান্য জোট নেতৃবৃন্দ সোমবার (১৩ অক্টোবর) থেকে কর্ম বিরতির ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে সারা দেশের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মত ভাঙ্গুড়ার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই কর্মবিরতি চলছে।
‎
‎ সরেজমিনে ঘুরে দেখা যায়, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা উপস্থিত  থাকলেও শিক্ষকরা শিক্ষাদান থেকে এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কার্যক্রম থেকে বিরত আছেন।
‎
‎উপজেলার বি বি হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীর এক সংক্ষিপ্ত সভায়  একাত্মতা প্রকাশ করেন পার্শ্ববর্তী বি বি দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীগণ। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বি বি হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন, 'সারা দেশের মতো আমরাও কর্মবিরতিতে রয়েছি। যৌক্তিক এ দাবি-দাওয়া মেনে নেওয়ার আগ পর্যন্ত এই কৌশলগত অবস্থান অব্যাহত থাকবে।'
‎
‎ বি বি দাখিল মাদ্রাসার সহকারি সুপারিনটেনডেন্ট মোঃ হযরত আলী বলেন, ' সরকার প্রতিশ্রুত দাবি-দাওয়া পূরণ না করে ঢাকার শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকদের নিগ্রহ করেছেন-এটি লজ্জার। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। দ্রুত দাবি-দাওয়া মেনে নিলেই আমরা শ্রেণিকক্ষে ফিরে যাবো।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

1

মাদক

2

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

3

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

4

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

5

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

6

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

7

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

8

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

9

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

10

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

11

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

12

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

13

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

14

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

15

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

16

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

17

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

18

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

19

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

20