জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৭ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ দিলো নিজামী ফাউন্ডেশন

মোঃ আব্দুল আলীম আবরার।।

সাঁথিয়ায় ৭ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এসময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

‎
‎শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রোগ্রামে প্রায় ৫ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
‎
‎শহীদ মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের সেক্রেটারি, পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন জানান, ৫ হাজারেরও অধিক শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে। এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের ক্যারিয়ারে সাফল্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বাড়ানো হবে।
‎
‎অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিভাগের সহকারী সম্পাদক এসএস মুতাসিম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মিশরের আল- আযহার ইউনিভার্সিটির শিক্ষক মুফতি আহমেদ শাওকী আফিফি, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারলিনা ইউনিভার্সিটির প্রফেসর ড. নকিবুর রহমান, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. লিয়াকত হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আল মামুন রাসেল, গার্ডিয়ান পাবলিকেসন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, তুরুস্কের খিরসেহির আহি এভরান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ইন্টারন্যাশন ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অরগাইজেশনের মহাসচিব মোস্তফা ফয়সাল পারভেজ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। 
‎
‎এছাড়াও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ‌ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

1

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

2

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

3

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

4

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

5

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

6

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

7

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

8

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

9

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

10

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

11

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

12

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

13

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

14

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

15

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

16

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

17

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

18

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

19

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

20