জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৬ ডিসেম্বর রাজারহাট মুক্ত দিবস

মোঃ এনামুল হক বিপ্লব 
স্টাফ রিপোর্টার 

৬ ডিসেম্বর রাজারহাট মুক্ত দিবস। রাজারহাটে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক  মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল । মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষকদের সূত্রে জানা যায়, ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ শুরুর পর পাক বাহিনী রাজারহাট-কুড়িগ্রাম সড়কের পার্শ্বে ঠাটমারীতে ক্যাম্প গড়ে তোলে। এখান থেকে পাকসেনারা তাদের সহযোগীদের মাধ্যমে পরিকল্পনা মাফিক বিভিন্ন স্থানে সাধারন মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগ,নরহত্যা,ধর্ষণ, লুটপাটসহ নানা বর্বরোচিত অপকর্ম চালান।

এখানে যুদ্ধ চলাকালীন প্রায় দিন কোন না কোন স্থান থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাধারণ মানুষদের ধরে এনে নানাভাবে নির্যাতন শেষে  হত্যা করা হতো । এভাবে কত মানুষকে হত্যা করে লাশ পার্শ্বের ব্রীজের নীচে পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে এবং কত মানুষকে হত্যার পর ঠাটমারি বদ্ধভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এর সঠিক পরিসংখ্যান কেউ জানেন না। তবে পানির স্রোতে অগণিত মানুষের লাশ ভেসে যেতে দেখেছেন এলাকাবাসী। এরমধ্যে মুক্তিযুদ্ধে ঠাটমারীতে ১১জন মুক্তিযোদ্ধাকে হত্যার রেকর্ড রয়েছে মুক্তিযোদ্ধা সংসদে।

পাকিস্থানী হানাদার বাহিনীর নানা অপকর্মের সাক্ষী ঠাটমারী বধ্যভূমি। মহান মুক্তিযুদ্ধে নানা বেদনা বিধুর ও স্মৃতি বিজড়িত ঘটনার সাথে জড়িয়ে রয়েছে এটি। শহীদদের সম্মানার্থে ২০০৬ সালে সরকারি অর্থায়নে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাটমারী বধ্যভূমিতে গড়ে উঠে স্মৃতিস্তম্ভ। বিজয়ের মাস আসলে কথা আসে ঠাটমারী বধ্যভূমির। এসব লোমহর্ষক ঘটনা যারা জানেন, এখনো মনে পড়লে শিহরে উঠেন তারা।
শেষপর্যায়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর প্রতিরোধের মুখে পাকবাহিনী,কুড়িগ্রাম থেকে টগরাইহাটের উপর দিয়ে রাজারহাট হয়ে পিছু হঠতে শুরু করে।

রাজারহাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী জানান,বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন শেষ পর্যায়ে বাংলার মুক্তিকামী দামাল ছেলেদের প্রতিরোধের মুখে পাকিস্থানী হানাদার বাহিনী রাজারহাট ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর ১৯৭১ সনে রাজারহাট হানাদার মুক্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

1

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

2

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

3

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

4

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

5

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

6

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

7

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

8

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

9

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

10

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

11

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

12

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

13

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

14

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

15

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

16

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

17

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

18

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

19

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

20