রূপক মুখার্জি
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

৪০ বছরের পুলিশ জীবনের ইতি টানলেন লোহাগড়ার কাজী আব্দুস সবুর

বাংলাদেশ পুলিশ বিভাগে দীর্ঘ  ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের কৃতি সন্তান পুলিশ কনস্টেবল কাজী আব্দুস সবুর। 
পুলিশ কনস্টেবল কাজী আব্দুস সবুরের শেষ কর্মদিবস ছিল সোমবার (৩০ জুন)। এদিন 
লোহাগড়া থানা প্রশাসনের আয়োজনে  তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
সোমবার (৩০ জুন) লোহাগড়া থানা প্রাঙ্গণে আয়োজিত পুলিশ কনষ্টেবল আব্দুস সবুরের বিদায়ী অনুষ্ঠানে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই তারক বিশ্বাসের সঞ্চালনায় থানার সকল পুলিশ কর্মকর্তা, কর্মচারী ও  সহকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী অনুষ্ঠানে ওসি শরিফুল ইসলাম বলেন,  'কাজী আব্দুস সবুর একজন সৎ, কর্তব্যপরায়ণ ও নিরহংকারী পুলিশ কনস্টেবল ছিলেন। আমরা তার অবদানের জন্য কৃতজ্ঞ। নতুন প্রজন্মের জন্য তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।"
অনুষ্ঠান শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক, ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এরপর পুলিশের সুসজ্জিত গাড়ীতে করে তার নিজ বাড়ি উপজেলার পাঁচুড়িয়া গ্রামে পৌঁছে দেওয়া হয়। 
এক প্রতিক্রিয়ায় পুলিশ কনষ্টেবল আব্দুস সবুর বলেন, দীর্ঘ চাকুরী জীবনে তাঁর অনেক স্মৃতি রয়েছে। সততা, নিষ্ঠা আর দায়িত্ব-কর্তব্যে অবিচল থেকে আমার আজকের এই অবস্থান। তিনি পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। 
উল্লেখ্য, পুলিশ কনষ্টেবল আব্দুস সবুর ১৯৮৫ সালের ২১ আগষ্ট রাজশাহী রেঞ্জের অধীন নওগাঁ জেলায় যোগদান করেন। এরপর দীর্ঘ ৪০ বছর ২ মাস ৮ দিন নিষ্ঠা ও সততার সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন শেষে সোমবার (৩০ জুন) লোহাগড়া থানা থেকে  অবসরে যান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

1

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

2

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

4

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

5

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

6

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

7

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

8

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

9

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

10

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

11

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

12

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

13

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

14

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

15

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

16

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

17

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

18

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

19

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

20