জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐতিহাসিক মোটরসাইকেল সোডাউন

 মোঃ মশিউর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, পার্বতীপুরের কৃতি সন্তান ও জনপ্রিয় নেতা এস এম জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলার আমবাড়ী হাট থেকে শুরু হয়ে শোডাউনটি ফুলবাড়ী উপজেলা ছাড়াও পার্বতীপুরের বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকাগুলো প্রদক্ষিণ করে। দীর্ঘ শোভাযাত্রা শেষে আমবাড়ী হাটে নিজ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জাকারিয়া বাচ্চু।
পথিমধ্যে তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এর তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংযোগে অংশ নিয়ে এস এম জাকারিয়া বাচ্চু বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই প্রতিষ্ঠা পাবে একটি গণতান্ত্রিক, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”

তিনি আরও বলেন,

“আমরা জনগণের পাশে আছি, থাকব। তাদের দুঃখ–কষ্ট ভাগ করে নিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করাই আমাদের অঙ্গীকার। পার্বতীপুর–ফুলবাড়ীর মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। সেই পরিবর্তনের পতাকাবাহী হয়ে জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, আজিজার রহমান, ১০নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদসহ গ্রামাঞ্চল থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক।
বৃহৎ মোটরসাইকেল বহর এবং নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

1

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

2

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

3

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

4

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

5

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

6

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

7

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

8

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

9

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

10

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

11

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

12

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

13

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

14

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

15

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

16

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

17

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

18

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

19

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

20