মোঃ আসাদুল্লাহ
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি আটক

কুমিল্লার হোমনায় ৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মোঃ গোলাম সারোয়ার সিয়াম (২৬) ও মোঃ রুমেল ইসলাম (২৩) নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ।
শনিবার (২১ জুন) রাত দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়। 
আটককৃত মোঃ গোলাম সারোয়ার সিয়াম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাসিয়াপাড়ার মৃত গোলাম রাব্বানীর ছেলে এবং অপর আটককৃত মোঃ রুমেল ইসলাম (২৩) ঢাকার বাসাবো থানার সবুজবাগের আবু তাহেরের ছেলে।
থানা সুত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় সাদা রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে।  তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাড়িটিকে আটক করা হয়। এসময় গাড়ির ভিতরে থাকা দুজনকে দ্রুত যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান। এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৩ টি পলিথিন প্যাকেট হতে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক সাদা রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়।   
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

1

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

2

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

3

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

4

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

5

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

6

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

7

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

8

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

9

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

10

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

11

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

12

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

13

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

14

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

15

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

16

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

17

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

18

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

19

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

20