জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় মসজিদের মাইকে ঘোষণা, দুই গ্রামে উত্তেজনা: পুলিশের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল সংঘর্ষ

মোঃ তারিকুল ইসলাম।।

কুমিল্লার হোমনা উপজেলার গোয়ারীভাঙ্গা ও ডুমুরিয়া গ্রামের মধ্যে পুরনো বিরোধের জেরে রবিবার সকালে সংঘর্ষের উপক্রম ঘটে। মসজিদের মাইকে উস্কানিমূলক ঘোষণা দেওয়ার পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে থানা পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একটি অটোরিকশার ভাড়া নিয়ে গোয়ারীভাঙ্গা ও ডুমুরিয়া গ্রামের দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য গ্রাম্য সালিশ বসলেও কোনো সমাধান হয়নি। রবিবার সকালে এই ঘটনার পুনরাবৃত্তিতে উত্তেজনা চরমে ওঠে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেনাবাহিনীর সহায়তায় এলাকায় টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে উত্তেজনা পরিহার করে আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের হাতে পিতার নির্মম খুন

1

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

2

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

3

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

4

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

5

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

6

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

7

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

8

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

9

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

10

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

11

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

12

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

13

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

14

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

15

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

16

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

17

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

18

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

19

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

20