জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার আয়োজনে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামপ্রেমী মুসল্লিদের অংশগ্রহণে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি।

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও হোমনা উপজেলা  আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সভাপতি হযরত মাওলানা মুফতি মো. আব্দুস সাত্তার ভুঁইয়া আল ক্বাদেরীর  সভাপতিত্বে ও যুবলীগ নেতা ও হোমনা উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপুর পরিচালনায়, হোমনা পাক দরবার শরীফের পীর হাজী বাহাউদ্দীন, দুলালপুর সিকান্দর আল ক্বাদেরীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা হোসাইন আল ক্বাদেরী, ক্বাদেরী তৈয়্যবিয়া হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন আল কাদেরী, হোমনা উপজেলা ইসলামী ফ্রন্টের  সভাপতি মুহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, হাফেজ আবদুস সালাম, ইঞ্জিনিয়ার বাহাউদ্দীন সহ আহালে সুন্নাত ওয়াল জামা'আতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আনন্দ র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা দুরুদ ও সালাত পাঠ করেন এবং নবীজির প্রতি ভালোবাসার বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন। ত্রিভুবনের প্রিয় হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে নবীজির জীবনাদর্শ, শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বাণী প্রচারের আহ্বান জানান বক্তারা।

র‌্যালি শেষে হোমনা কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হাফিজিয়া এতিমখানা কম্পলেক্স ময়দানে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

1

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

2

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

3

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

4

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

5

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

6

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

7

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

8

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

9

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

10

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

11

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

12

১৪ই ডিসেম্বর কলমে

13

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

14

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

15

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

16

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

17

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

18

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

19

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

20