জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

হেডলাইন-ওয়ান টাইম প্লাস্টিক জিনিস ব্যবহারে ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

খন্দকার শহীদুল ইসলাম।।

ওয়ান টাইম প্লাস্টিকের জিনিস ব্যবহারে ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যাবলী নিয়ে একটি সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। 
আজ (২৮ আগষ্ট)  বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) । 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা আখতার। 
প্রধান অতিথি শাহ শাহেদা আখতার বলেন,  প্লাস্টিক একবার ব্যবহারের পর আবর্জনায় পরিনত হয়। প্লাস্টিক পচেনা, ধ্বংস হতে হাজার বছর লাগে।প্লাস্টিক ভুগর্ভস্ত জল, মহাসাগর এবং নদীকে দুষিত করে। এতে মানবদেহ ও প্রানীকুলে  মারাত্মক ক্ষতি হয়।
মাটি,পানি, বায়ু সবখানেই প্লাস্টিক দুষন চলছে।
তিনি আরও বলেন, টিলা কেটে ঘরবাড়ি নির্মান করা হয়। টিলা ধ্বসে মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে।  এতে পরিবেশ ও জীবন হুমকির মুখে পড়ে।টাঙ্গুয়ার হাওর নিয়ে তিনি বলেন, এখানে দলবেঁধে হাউসবোট চলে। শব্দ দুষন হয়, প্লাস্টিকের বর্জ্য ফেলা হচ্ছে। এনিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করতে আহবান জানান। 
ধোপাজান ও যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করা হয়। এতে বাড়িঘর, ফসলি জমি হারিয়ে গেছে। পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে কারো নজরদারী নেই। এখনি পদক্ষেপ না নিলে  ভবিষ্যত হুমকির মুখে পড়বে।
পরিবেশ ও জীববৈচিত্র্য ফোরামের সহ সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে এবং 
বেলার ফিল্ড অফিসার শাফায়াত উল্ল্যাহ'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, স্বপন কুমার মিত্র, আব্দুল মান্নান, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ। অনুষ্ঠান শেষে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

1

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

2

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

3

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

4

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

5

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

6

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

7

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

8

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

9

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

10

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

11

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

12

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

13

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

14

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

15

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

16

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

17

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

18

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

19

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

20