জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে কৃষি ও সড়ক

মোঃ নূর আমিন রহমান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তিস্তানদীর পাড়ের পাশের জমি অবৈধভাবে ফসলি জমি, নদ-নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি মহল।প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনে ও রাতে চলছে মাটিকাটা।
মাটি পরিবহনে ট্রাক্টর ব্যবহার করায় ইউনিয়ন ও গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত। গভীর গর্ত করে মাটি কাটার ফলে তিন ফসলি কৃষি জমি পুকুর ও ডোবায় পরিণত হচ্ছে। দিনদিন কৃষিজমি বিলুপ্ত হচ্ছে, ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছেন কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। অবাধে মাটিভর্তি ট্রাক্টর চলাচলের কারণে উপজেলার সিংগীমারী ইউনিয়নের সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।
সড়কের বিভিন্ন স্থান ইতিমধ্যেই ব্যাপক গর্ত তৈরি হয়েছে। হাঁটু পরিমাণ ধুলা-বালি ও গর্তের কারণে এলাকার লোকজন বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঐ সড়ক দিয়ে যাতায়াত করছে বলে দেখা যায়।
কৃষি অফিসের তথ্যমতে,জমির উপরিভাগের ১০ ভাগের ১৫ ইঞ্চির মধ্যে থাকে পলিমাটি। একে মাটির প্রাণ বলা হয়। মাটিকাটার ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। যা পুরণ করতে অন্তত ১৫ বছর সময় লাগে। তাই জমিতে ভালো ফসল পেতে হলে জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া কোনোভাবেই ঠিক হবে না।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

1

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

2

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

3

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

4

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

5

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

6

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

7

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

8

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

9

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

10

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

11

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

12

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

13

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

14

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

15

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

16

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

17

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

18

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

19

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

20