জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছে

এস এম আলতাফ হোসাইন সুমন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আসামি ধরতে গিয়ে পৃথক দুটি ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে । তবে হামলার দুই/ তিন দিন পার হলেও পুলিশের  পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ ভাবে অহরহ হামলার ঘটনায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা মনোবল হারাচ্ছে ও তাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানউল্লাহ সাথে কথা বললে তিনি জানান  পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই কাজ করা হবে।  
জানা যায়, ১১ডিসেম্বর বৃহস্পতিবার রাতে টংভাঙা ইউনিয়নের বারোদুনিয়া এলাকায় আসামি ধরতে গেলে আসামির পক্ষের লোকজন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও এএসআই আখতারুজ্জামানসহ তাদের সহযোগীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকে।  হামলায় এস আই মামুনসহ দুজন আহত হন পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে এই ঘটনার আগের দিন বুধবার রাতে সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় আরেকটি অভিযানে পুলিশ হামলার মুখে পড়ে। আসামি ধরতে গেলে উপ-পরিদর্শক মতিউর রহমান ও তার সাথে থাকা সদস্যদের ওপর আসামি পক্ষের লোকজন ঝাঁপিয়ে পড়ে। এতে এসআই মতিউরসহ দুই পুলিশ সদস্য আহত হন । এর আগেও একই থানার এস আই জাহিদ হাসান আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন।
এ ভাবে অবিরাম হামলার ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনাগুলোর প্রেক্ষিতে কোন মামলা বা আইনি পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তবে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান যেহেতু পুলিশ সদস্যগণ আদালতের আদেশক্রমে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলা শিকার হয়েছেন অর্থাৎ সরকারি কাজে যারা বাধা প্রদান করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ইতিমধ্যেই নেয়া হয়েছে। হালার সাথে যারা জড়িত তাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

1

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

2

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

3

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

4

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

5

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

6

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

7

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

8

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

9

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

10

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

11

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

12

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

13

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

14

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

15

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

16

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

17

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

18

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

19

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

20