জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় নাশকতার চেষ্টাকালে আ’লীগ নেতা আটক:

নজির আহমদ।।

নোয়াখালীর হাতিয়ায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী দলীয় কর্মীদের সংগঠিত করার চেষ্টাকালে পৌরসভা আওয়ামীলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আটক রবিয়লকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে তাকে শনিবার রাত ৯টায় উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে  আটক করে পুলিশ।
আটককৃত রবিয়ল হোসেন পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত রেজাউল হকের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, রবিয়ল দীর্ঘদিন ধরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এমপির পোল এলাকায় আওয়ামীলীগের লোকজন জড়ো করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজের নেতৃত্বে পুলিশের একটি  বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়রা জানায়, সে আ’লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অস্ত্র সরবাহের কাজে ও অর্থের যোগানদাতা হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। বিগত স্বৈরাচারের আমলে এলাকায় মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে মিমাংসার নামে শালিশের নাটক করাই ছিল তার পেশা।
এ বিষয়ে হাতিয়া থান অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃত রবিয়লকে সন্ত্রাস বিরোধী আইনে কোর্টে প্রেরণ করা হয়েছে। কোর্টে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

1

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

2

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

3

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

4

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

5

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

6

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

7

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

8

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

9

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

10

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

11

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

12

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

13

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

14

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

15

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

16

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

17

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

18

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

19

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

20