জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাইমচর উপজেলায় ভোক্তা অধিকারের অভিযান

এস.এম.এস সেলিম

 হাইমচর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ভোক্তা অধিকারের অভিযান।




চাঁদপুরের হাইমচরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ও পঁচা খাবার ফ্রিজে রাখার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আলগী বাজারে ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

জরিমানাকরা প্রতিষ্ঠানগুলো হলো: ভাই ভাই বেকারি ১০ হাজার, বিসমিল্লাহ সুইটস ৫ হাজার, বিসমিল্লাহ বেকারি ১০ হাজার, কালু হোটেল ৫ হাজার এবং আল আকসা ৪ হাজার  টাকা।

হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী ফরিদগঞ্জ ও হাইমচর ক্যাম্প এবং হাইমচর থানা পুলিশের একটি টিম।

 অভিযানকালে প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

1

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

2

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

3

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

4

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

5

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

সত্যি চুমু নাকি এআই

7

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

8

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

9

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

10

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

11

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

12

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

13

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

14

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

15

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

16

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

17

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

18

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

19

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

20