জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে জিও ব্যাগ ফেলার নামে তিস্তায় চলছে অবৈধ ড্রেজিং -নিশ্চুপ প্রশাসন

তরু খান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিমবাজারের পাশে "পারা সাদুয়া, হাজিপাড়া গ্রামে 
বালুভর্তি জিও ব্যাগ ফেলার নামে তিস্তায় চলছে অবৈধ ড্রেজিং, ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী।তিস্তা নদীতে প্রকাশ্যে এমন ড্রেজিং চললেও একপ্রকার নিশ্চুপ রয়েছে প্রশাসন।

অভিযোগ রয়েছে ভাঙ্গন রোধে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের নাম করে দীর্ঘদিন ধরে ডাম্পিংয়ের ৫০ গজের মধ্যেই চলছে অবৈধ ড্রেজিং। প্রকাশ্যে এমন ঘটনা চলছে উক্ত ইউনিয়নের তিস্তা নদীর "পারা সাদুয়া হাজিপাড়া এলাকায়। এমন ড্রেজিং কার্যক্রম চললেও ব্যবস্থা নিচ্ছে না গাইবান্ধা পানী উন্নয়ন বোর্ড কিংবা সুন্দরগন্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা।

অভিযোগ রয়েছে অবৈধ ড্রেজিং এর সাথে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় প্রশাসনকে কোন প্রকার পাত্তা না দিয়েই চালানো হচ্ছে ড্রেজিং, প্রতিদিন বালু বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,উক্ত এলাকায় ড্রেজারের মাধ্যমে  নদী কাটিং করে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায়।আর এর সাথে জড়িত রয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোস্তফা ও শাহজামালসহ পানী উন্নয়ন বোর্ডের দায়িত্বরত অসাধু কর্মকর্তা /কর্মচারী।
জানা গেছে, উক্ত এলাকা তিস্তার ভাঙ্গন রোদে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালু ভর্তি জিও ব্যাগ ইতিপুর্বেও ফেলানো হলেও তা নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে আবারও জিও ব্যাগ ডাম্পিংয়ের প্রকল্প হাতে নেয়া হয়েছে। তবে পুর্বের ন্যায় এবারও নানা অনিয়ম- দুর্নীতির আশ্রয় নিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ। জিও ব্যাগের ভিতরে যে বালু দেয়া হচ্ছে এসব বালু দিয়ে ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। কারণ জিও ব্যাগে মোটা বালু দেয়ার কথা থাকলেও অবৈধভাবে ড্রেজিং করে  নদীর চিকন বালি যা পাউডার বালু নামে পরিচিত তা দিয়ে চলছে জিও ব্যাগ ভর্তি করে ভাঙ্গন রোধে ডাম্পিং কাজ।  অনুমোদন ছাড়াই  চলছে এমন অবৈধ ড্রেজিং।

স্থানীয়রা জানান, জিও ব্যাগ ভর্তি বালুর নাম করে অবৈধভাবে কোনরূপ অনুমোদন ছাড়াই ড্রেজিং চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এছাড়াও ড্রেজিংয়ে জড়িত ড্রেজারটিরও নেই অনুমোদন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। ফলে তাদের ইচ্ছা মতো লোডিং ড্রেজার দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করে নিচ্ছে চক্রটি। এতে করে অদুর ভবিষ্যৎতে তিস্তার তীরবর্তি এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিবে বলে আশংকা করছেন এলাকাবাসী। হুমকিতে পড়বে শত শত একর কৃষি জমি ও বসত বাড়ি। অনতিবিলম্বে এই অবৈধ ড্রেজিং বন্ধ না করতে পারলে জিও ব্যাগ ফেলে কোন কাজেই আসবে না বরং এই বর্ষায় ভাঙ্গনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এ ব্যাপারে পানী উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপ-সহকারী (এসও) মোঃ সাদেকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন- ড্রেজার লোডিং করে নদী কাটিং করা যাবে,তবে বালু যে কেউ নিতে পারবে। অন্যদিকে -সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইফফাত জাহান তুলি বলেন,বিষয়টি সরেজমিনে দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

1

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

2

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

3

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

4

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

5

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

6

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

7

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

8

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

9

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

10

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

11

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

12

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

13

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

14

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

15

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

16

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

17

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

18

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

19

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

20