জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক্ষ টাকা

দাস সুমন 

হবিগঞ্জে  উদযাপিত হয়েছে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাঘ মাসের প্রথম দিনে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে বসেছে ঐতিহাসিক এই মাছের মেলা, যা এ বছর ২০৭ বছরে পদার্পণ করেছে।

স্থানীয় সূত্র জানায়, মূলত একদিনের এই মেলা প্রতি বছরই একদিন আগে শুরু হয়ে পরের দিন পর্যন্ত চলায় তিন দিনের মিলনমেলায় রূপ নেয়। এ বছর মেলা শুরু হয় গত ১৩ জানুয়ারি দুপুরে এবং চলবে আজ ১৫ জানুয়ারি দুপুর পর্যন্ত।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন পালের জন্মভূমি পইল গ্রামে অনুষ্ঠিত এই মেলা শুধু মাছ কেনাবেচার আয়োজন নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের প্রতীক। মেলা উপলক্ষে হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটে।

মেলায় বড় বড় মাছই প্রধান আকর্ষণ। হাওর ও নদী থেকে সংগৃহীত বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতল, বাগাইর, বাইম ও কার্পসহ দেশি ও সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রির জন্য তোলা হয়েছে। দর্শনার্থীদের ভিড় লেগে আছে বড় মাছের স্টলগুলোতে।

এ বছর মেলায় ১২০ কেজি ওজনের একটি বাগাইর মাছের দাম হাঁকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া একটি বড় বোয়াল মাছ বিক্রি হচ্ছে প্রায় ৫০ হাজার টাকায়। ছোট মাছ থেকে শুরু করে বড় মাছের দাম ৫০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত উঠছে।

মাছের পাশাপাশি মেলায় রয়েছে শিশুদের খেলনা, নাগরদোলা, কৃষি ও গৃহস্থালী সামগ্রীর দোকান। এছাড়া খই, নাড়ু, জিলাপি, মিষ্টি ও আচারসহ নানা ধরনের খাবারের পসরা বসেছে। ফলে মেলাটি সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলায় আসা এক ক্রেতা বলেন, মাছের মেলা দেখে খুব ভালো লাগছে। প্রতি বছরই পরিবার নিয়ে এখানে আসি।
এক বিক্রেতা জানান, লাখ টাকার মাছ এনেছি, এবারও ভালো বিক্রির আশা করছি।

দুই শতাধিক বছরের এই ঐতিহ্যবাহী মাছের মেলা ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো পইল এলাকা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

1

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

2

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

3

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

4

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

5

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

6

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

7

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

8

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

9

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

10

কৃষিতে বিপ্লব

11

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

12

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

13

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

14

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

15

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

16

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

17

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছি

18

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

19

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

20