রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তব্য প্রদান করেন, গলাচিপা পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউর রহমান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. রাকিবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা ছাত্র অধিকার সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্না, রেড ক্রিসেন্ট গলাচিপা উপজেলা শাখার দলপ্রধান মো. ফিরোজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো.শাহেদ হোসেন, মো.শাহেদ আহমেদ জয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় নানা অনিয়ম চলছে। চিকিৎসক ও নার্সের সংকট, পর্যাপ্ত ওষুধের অভাব এবং ভবনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তার আরও বলেন, গলাচিপা হাসপাতালের বর্তমান অবস্থায় যেকোন মানুষ চিকিৎসা নিতে আসলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও ডাক্তার ও নার্সেরা রোগীদের সাথে অমানবিক আচার-আচরণ করে থাকেন।
পরে বক্তার, ৯ দফা দাবি তুলে ধরেন, হাসপাতাল-সংলগ্ন এলাকার সকল ধরনের বর্জ্য পদার্থ অপসারণ করা, টয়লেট, বাথরুম এবং বেসিনসহ সকল ধরনের স্যানিটেশন ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রোগীদের জন্য মাসিক খাদ্যতালিকা ও সরকারি বরাদ্দের হালনাগাদ তালিকা বোর্ডে তালিকা প্রকাশ করার, শূন্য পদে কর্মকর্তা/কর্মচারী নিয়োগ প্রদান করা, ঝুঁকিপূর্ণ ভবনসমূহের সংস্কারের কাজ, গর্ভবতী মায়েদের জন্য সিজারিয়াল অপারেশন ব্যবস্থা এবং রোগীদের জন্য আধুনিক ল্যাব ও এক্স-রে রুম স্থাপন করা, কর্মকর্তা ও কর্মচারীদের ডিউটি টাইম মনিটরিং এবং অন্তত করা ও দুটি সচল অ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করা ও জরুরি বিভাগ সহ প্রাথমিক চিকিৎসার সকল সরঞ্জামাদি যথাযথ ভাবে হাসপাতালে সরবরাহ করা ।
মানববন্ধন শেষে উপস্থিতিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।মন্তব্য করুন