জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখতে হবে বড়- জেলা প্রশাসক,ঝালকাঠি

মোঃইকবাল হোসাইন।।
ঝালকাঠির জেলা প্রশাসকের সভাকক্ষে ৭ অক্টোবর ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, জেলা প্রশাসক, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উজ্জ্বল কুমার রায়,পুলিশ সুপার, ঝালকাঠি এবং মিস দিলারা খানম, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাউসার হোসেন

ব্র‍্যাক ২০২৩ সাল থেকে ঝালকাঠি জেলায় তের থেকে সতের বছরের ১০০০ কিশোরীকে নিয়ে বাল্যবিবাহ কমানোর জন্য ৪ টি উপজেলায় করছে। গত ২৭ মাসে ২৭ টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের মাধ্যমে যারা আঠারোতে পদার্পন করেছে তাদেরকে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পন করেছে যাদের মধ্যে সদর উপজেলার ৩৩ জনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট কিশোরীরা তাদের স্বপ্নের কথাগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার কিশোরীদের সামনে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণামূলক ঘটনা তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, "তোমাদের স্বপ্ন দেখতে হবে বড় যাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়  ।

 ব্র‍্যাকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার, অফিসার হাসিনা আকতার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

1

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

2

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

3

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

4

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

5

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

6

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

7

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

8

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

9

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

10

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

11

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

12

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

13

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

14

পিআইবি’র প্রশিক্ষণে বৈষম্য মৌলভীবাজারে সাংবাদিক ইউনিয়নের অব

15

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

16

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

17

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

18

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

19

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

20