জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার


হাবিবুর রহমান

টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে সহিংসতা ও নাশকতা মূলক কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সদর দপ্তর ৯৯কমপোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার  দিকে বালিগাও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়। অভিযানে আনুমানিক ১ কেজি গাজা, ২ পিস ইয়াবা, ২০০ টির বেশি সনাক্ত হীন মাদকদ্রব্য (যার শনাক্তকরণ কার্যক্রম পুলিশের মাধ্যমে প্রক্রিয়াধীন)  এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়। 
সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা টঙ্গীবাড়ি উপজেলায় পরিচিত অবৈধ মাদক বিক্রেতা হিসেবে চিহ্নিত। পরবর্তীতে আটককৃতদের এবং উদ্ধার করা মাদক ও নগদ অর্থ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

1

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

2

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

3

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

4

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

5

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

6

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

7

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

8

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

9

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

10

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

11

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

12

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

13

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

14

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

15

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

16

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

17

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

18

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

19

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

20