মোঃ আবদুল মোতালেব।।
সেনবাগের ৫নং ইউনিয়নের হাজীরহাটে খালের উপর অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদ অভিযান করা হয়।
বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ঈদিলপুর গ্রামের হাজীরহাটে খালের উপর অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সেনবাগ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন পারভেজ।
এসময় সেনবাগ থানার এএসআই শহিদুল সঙ্গীয় ফোর্স এবং সেনা সদস্যগণ সার্বক্ষণিক শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
খালের উপর অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদ অভিযানে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন