মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 28-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ পৌর শহরে ট্রাফিক পয়েন্টে ফুটপাত দখল নিয়ে দুই পক্ষের মারামারি আহত ৩

সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট শহীদ  মিনারের সামনে সড়কের ফুটপাত দখল নিয়ে (২৭জুন) শুক্রবার বিকেলে মারামারিতে ৩ জন চুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছে। আহত দুই  জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন শহীদ মিনারের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন মুক্তিযুদ্ধার সন্তান সুহেল ও রুহেল নামের দুই সহোদর। কিছুদিন ধরে সুহেল—রুহেলের অনুপস্থিতিতে ফুটপাত দখল করে ফলের ব্যবসা করছিলেন আল আমিন নামের একজন। এ নিয়ে আল আমিনের সাথে  সুহেল-রুহেলের কথা কাটাকাটি হয়  বৃহস্পতিবার রাতে। এর জেরে শুক্রবার বিকেলে ট্রাফিক পয়েন্টে আল আমিনের দুই ভাই ঈসমাইল ও বিল্লালের সাথে সুহেলের মারামারি হয়। এক পর্যায়ে দুই পক্ষ চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে আশপাশের মানুষ তাদেরকে নিবৃত্ত করে সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের দুই জনকে সিলেটে পাঠানো হয়। এর মধ্যে ইসমাইলের অবস্থা গুরুতর।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের লোক আহত অবস্থায় সিলেটে চিকিৎসাধীন। আমরা সিলেটের ওসমানী হাসপাতালে আহতদের খোঁজ খবর রাখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

1

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

2

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

3

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

4

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

5

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

6

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

7

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

8

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

9

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

10

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

11

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

12

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

13

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

14

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

15

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

16

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

17

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

18

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

19

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

20