জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

মহিউদ্দিন জুয়েল ।।

 

সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলার পুলিশ অফিস, ট্রাফিক অফিস এবং ডিএসবি অফিসের বার্ষিক কার্যক্রম পরিদর্শন করেছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তিনি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) তোফায়েল আহাম্মেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ডিএসবি অফিস, পুলিশ অফিস এবং ট্রাফিক অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আরও উন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করেন।

বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি উপস্থিত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। সভায় ডিআইজি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, খাবারের মান, আবাসন ব্যবস্থা এবং ফোর্সদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সভায় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসর ও ফোর্স উপস্থিত ছিলেন।

বার্ষিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার)  ইলত্যুৎ মিশ,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো: মুরসালিন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিব, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি সিলেট রেঞ্জ) মোঃ রফিকুল ইসলাম খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

1

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

2

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

4

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

5

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

6

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

7

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

8

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

9

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

10

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

11

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

12

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

13

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

14

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

15

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

16

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

17

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

18

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

19

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

20