দৈনিক জনতার খবরঃমহিউদ্দিন জুয়েল।
১৫/১০/২০২৫ তারিখ মঙ্গলবার রাত ৩:০০ টা হতে সকাল ৮:০০ টা পর্যন্ত "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০" এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়ের গড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয়। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন বাদাঘাট পুলিশ ফাড়ির পুলিশ সদস্যবৃন্দ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় ৬ টি মামলা করে ৬ জন অপরাধীকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি বালুভর্তি বারকি নৌকা জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় প্রদান করা হয়। স্থানীয় জনসাধারণকে নদীর পাড়ের মাটি রক্ষায় সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,জেলা প্রশাসক,সুনামগঞ্জ এবং জনাব মো : মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর উপজেলা।জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে নদীর পাড় সুরক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য আরো কঠোর অভিযান অব্যাহত থাকবে।