জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

 
 
 মাঠের বাইরে এখন আলোচিত ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। যাকে কেন্দ্র করেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে মাঠের বাইরে বিতর্কের মধ্যে থাকলেও র‍্যাংকিংয়ে সুখবর পেলেন কাটার মাস্টার।

বল হাতে গেল বছরটা দারুণ কাটিয়েছেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে এসেছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন তিনি।

আগেই সেরা দশে থাকা মোস্তাফিজুর রহমান একধাপ এগিয়ে এবার সপ্তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশি এই পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।

এদিকে পাঁচ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ ৬৯১ পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে। তবে অপরিবর্তিত আছে র‍্যাংকিংয়ের সেরা চারের অবস্থান। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন যথারীতি বরুণ চক্রবর্তী। ৭৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছেন রশিদ খান। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনে ও কিউই পেসার জ্যাকব ডাফি আছেন চতুর্থ স্থানে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

1

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

2

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

3

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

4

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

5

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

6

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

7

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

10

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

11

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

12

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

13

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

14

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

15

ছেলের হাতে পিতার নির্মম খুন

16

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

17

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

18

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

19

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

20