জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সীতাকুন্ডে মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবার অঙ্গীকার: আনোয়ার সিদ্দিক চৌধুরীর হাসপাতাল পরিদর্শন

মঞ্জুরুল আলম মোজাহিদ।।

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জামায়াত মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিদর্শনের সময় তিনি বহির্বিভাগ এবং হাসপাতালে ভর্তি রোগীদের সাথে সরাসরি কথা বলেন।
সকাল ১১টায় হাসপাতালে পৌঁছে আনোয়ার সিদ্দিক চৌধুরী রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা, তাদের বিভিন্ন অভিযোগ এবং অসন্তোষের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, "সীতাকুন্ডের মানুষ মানসম্মত ও সহজলভ্য সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার পূর্ণ অধিকার রাখে। এই অধিকার নিশ্চিত করা আমাদের অন্যতম অঙ্গীকার।"
তিনি হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবার মান উন্নত করার জন্য হাসপাতাল প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আনোয়ার সিদ্দিক চৌধুরী বিশ্বাস করেন যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যদি আন্তরিকভাবে কাজ করেন এবং জনগণ সহযোগিতা করে, তাহলে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করা সম্ভব।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মোহাম্মাদ তাহের, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মাদ শামসুল হুদা, এবং ৪ নং মুরাদপুর ইউনিয়নের আমীর জনাব শহীদুল ইসলাম।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের ইতিবাচক দিকগুলোর প্রশংসা করেন এবং যে সকল ক্ষেত্রে ঘাটতি রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

1

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

2

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

3

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

4

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

5

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

6

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

7

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

8

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

9

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

10

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

11

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

12

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

13

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

14

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

15

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

16

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

17

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

18

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

19

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

20