জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডের আলেকদিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ ও স্মারকলিপি

রবিউল হোসেন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ভিটা মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।

রোববার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আলেকদিয়া এলাকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী ও উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে একদিকে উর্বর কৃষিজমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও উপকূলীয় ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করছে। অনেক পরিবার তাদের বসতভিটা ও চাষযোগ্য জমি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে আলেকদিয়া গ্রাম অস্তিত্ব সংকটে পড়বে। তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রামবাসীর নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনিকী নজরদারি জোরদারের আহ্বানও জানান তারা।

মানববন্ধন শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

1

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

2

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

3

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

4

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

5

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

6

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

7

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

8

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

9

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

10

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

11

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

12

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

13

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

14

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

15

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

16

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

17

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

18

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

19

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

20