জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

 সুমন আহমদ খান 
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া এলাকায় কাভার্ড ভ্যান থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামালও।

সোমবার রাত ৩টার দিকে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি ভ্যানকে সাদা নোহা ও প্রাইভেট কার দিয়ে ব্যারিকেড করে ৬–৭ জন ডাকাত দল চালক-হেলপারকে মারধর করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

সিসিটিভি বিশ্লেষণ করে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ সুরমা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাকেল আহমদ, আক্তার হোসেন ও রিহাদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রিহাদের বাড়ির কচুর ঝোপ থেকে প্লাস্টিক ও কার্টুনে রাখা লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

1

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

2

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

3

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

4

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

5

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

6

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

7

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

8

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

9

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

10

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

11

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

12

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

14

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

15

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

16

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

17

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

18

টাঙ্গাইলে শীতের আগমন

19

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

20