জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

সুমন আহমদ খান 

সিলেট নগরে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ১০ জন হকারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকি ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হকারদের পুনর্বাসনের লক্ষ্যে লালদিঘীরপাড়ে অস্থায়ী হকার্স মার্কেট স্থাপন ও সেখানে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। অনেক হকার সেখানে ব্যবসা পরিচালনা করলেও এখনও একটি অংশ রাস্তা ও ফুটপাত ছাড়তে নারাজ।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও কালিঘাট রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্তত ১০ জন হকার ও তাদের পণ্যসামগ্রী আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। তাকে সহযোগিতা করেন সিলেট মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
ভ্রাম্যমাণ আদালত আটক হকারদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অপরদের মোট ২০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ছেড়ে দেয়। জেলা প্রশাসন জানিয়েছে, নগর শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।




 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

1

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

2

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

3

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

4

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

5

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

6

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

7

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

8

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

9

সুন্দরবন থেকে আট জেলে আটক

10

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

11

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

12

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

13

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

14

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

15

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

16

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

17

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

18

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

19

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রা

20