জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন নি

 

সুমন আহমেদ

আফনারা ভালা আছইন নি?’—বেলা ১টায় বক্তৃতার জন্য মঞ্চে দাঁড়িয়েই সিলেট আলিয়া মাঠে জনসমুদ্রের উদ্দেশে এমন প্রশ্ন ছুড়ে দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উত্তরে উপস্থিত হাজারো মানুষ একসঙ্গে বলে ওঠেন, ‘ভালা, ভালা’। এভাবেই দীর্ঘ ২০ বছর পর সিলেটে ফিরে নিজের প্রথম নির্বাচনী সমাবেশের বক্তৃতা শুরু করেন তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সিলেট আলিয়া মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সিলেট ও সুনামগঞ্জ জেলার সব আসনের বিএনপি প্রার্থী, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। সকাল সাড়ে ১০টা থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বেলা সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান।

বক্তৃতায় তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ।’ গত ১৫–১৬ বছরে দেশের স্বার্থকে বিদেশের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, “স্বৈরাচার সরকার মানুষের ঘাড়ে চড়ে বসেছিল। সেই অবস্থার পরিবর্তনে আমরা ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলন শুরু করেছি। আমরা সেই আন্দোলনের অর্ধেক পথ অতিক্রম করেছি।”

উন্নয়নের নামে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, দেশের এই অবস্থার পরিবর্তন করতে হলে ধানের শীষের পাশে থাকতে হবে। “আমরা কৃষকের পাশে থাকতে চাই। এজন্য আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে,”বলেন তিনি।

১২ তারিখের নির্বাচনের পর বিএনপি বিজয়ী হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদলে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, “হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ করেছি। ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের যাত্রা পূর্ণতা পাবে।”

সরকারের উন্নয়ন দাবি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “২০০৫ সালে আমি ঢাকা থেকে সড়ক পথে সিলেটে এসেছিলাম সাড়ে ৪ ঘণ্টায়। আর এখন সিলেট থেকে ঢাকায় যেতে লাগে সাড়ে ১০ ঘণ্টা। সিলেট থেকে লন্ডন যেতেও এত সময় লাগে না এটাই উন্নয়নের নমুনা।”

নির্বাচিত হলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, খাল খননের পাশাপাশি মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, এবং যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে। “মধ্যপ্রাচ্যে ব্যালট নিয়ে কী হয়েছে, আপনারা দেখেছেন,”বলেন তারেক রহমান।

এর আগে বুধবার রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরে শ্রদ্ধা জানান। পরে তিনি দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে যান।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর সিলেটে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

1

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

2

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

3

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

4

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

5

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

6

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

7

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

8

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

9

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

10

লক্ষ্মীপুর -২ আসনে ট্রাক প্রতিকে মনোনয়নপত্র দাখিল করলেন আবু

11

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

12

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

13

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

14

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

15

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

16

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

17

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

18

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

19

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

20