সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিলেট জেলার পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
(২৬ মে) সোমবার রাত ১১.১৫ ঘটিকার সময় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল। জকিগঞ্জ থানার ৬ নং সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী ময়নুল হক (৪২), পিতা-মৃত আতর আলী, মাতাঃ মোছাঃ আমিনা খাতুন, গ্রাম-সুলতানপুর, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেট এর মালকানাধীন চাউলের দোকানে আসামীর হেফাজত হতে ২১০০ ( দুই হাজার একশত) পিচ ইয়াবা (মাদক) উদ্ধার করে জব্দ করা হয়, এবং মাদক ব্যবসায়ী ময়নুল হক (৪৪) কে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন