Mst: Meherun Nesa
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্ষে



মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার ঘোষিত নির্বাচনী ইশতেহার কাজিপুরবাসীর মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

ইশতেহারে যেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে—যমুনা নদীর স্থায়ী শাসন ও নদী রক্ষা বাঁধ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, সাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিতকরণ, সংখ্যালঘুদের নিরাপত্তা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চরাঞ্চলের টেকসই উন্নয়ন, যমুনা উপজেলা বাস্তবায়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, কম্বল ও ফার্নিচার পল্লীর উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিন ভাতা চালু এবং বেকার যুবকদের জন্য উন্নত ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা।

স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের রাজনীতির কারণে কাজিপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। একই পরিবার বারবার ক্ষমতায় থেকেও এলাকার মৌলিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা।

কাজিপুরের ভোটারদের ভাষ্য, এখন পর্যন্ত বিএনপি থেকে এই আসনে কোনো সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় এবার দলটিকে সুযোগ দিতে চান তারা। জনগণের আশা—বিএনপি ক্ষমতায় এলে কাজিপুরে প্রকৃত উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সেলিম রেজা একজন সৎ, শিক্ষিত ও নিষ্ঠাবান মানুষ। তারা বলেন, “একবার সুযোগ দিয়ে দেখতে চাই তিনি কীভাবে কাজিপুরের মানুষের জন্য কাজ করেন।” এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কথা নয়, কাজে প্রমাণ করবেন এবং কাজিপুরের মানুষের ভাগ্য উন্নয়নে বাস্তব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন।

সব মিলিয়ে সিরাজগঞ্জ-১ আসনে এবারের নির্বাচনে জননেতা সেলিম রেজাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ ও আগ্রহ চোখে পড়ার মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

1

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

2

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

3

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

4

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

5

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

6

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

7

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

8

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

9

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

10

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

11

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

12

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

13

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

14

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

15

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

16

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

17

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

18

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

19

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

20