Md Obaydul
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ শরিফুল ইসলাম।।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে সকাল ১০ টায় মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে, সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য  ভিপি শামীম রেজা খান ও আবু সাঈদ সুইটের সঞ্চালনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা ও সিরাজগঞ্জ জেলা  বিএনপির অন্তর্গত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা তাদের মতামত প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, সিরাজগঞ্জের মা মাটি গণমানুষের নেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধান বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংগঠনিক  বিভাগীয় বিএনপির সমন্বয়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সহ সিরাজগন্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা ও বিএনপি জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শীর্ষ নেতারা তাদের বক্তব্য,দেশের চলমান পরিস্থিতি,আগামীর নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম ও দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড  থেকে শুরু করে জেলা কমিটি গঠন করতে মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাছাড়া নিজেদের মধ্যে থাকা  সকল বিভেদ বিভাজন, মতপার্থক্যে ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে কাজ করতে সকল নেতাকর্মীদের প্রতি উদ্ধৃত আহবান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

1

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

2

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

3

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

4

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

5

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

6

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

7

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

8

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

9

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

10

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

11

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

12

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

13

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

14

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

15

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

16

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

17

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

18

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

19

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

20