জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তারেক রহমান

মোঃ আবুসুফিয়ান তালুকদার 
 
দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরের পথে তিনি সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি জানান, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য তারেক রহমান সম্মতি দিয়েছেন।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, “তারেক রহমান দেশের বাইরে অবস্থানকালেও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে নিরলসভাবে কাজ করেছেন। তিনি বারবার নতুন চিন্তা ও ভিন্ন দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরেছেন। জনগণ যদি ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে সিরাজগঞ্জসহ সারাদেশে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
এদিকে, লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসনে থাকার পর দেশে ফিরে ঢাকার বাইরে সিরাজগঞ্জেই তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে। এ খবরে সিরাজগঞ্জের বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকের চোখে এটি শুধু একটি রাজনৈতিক সফর নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা ও স্থবির উন্নয়ন কাটিয়ে নতুন সম্ভাবনার সূচনার বার্তা।
দলীয় সূত্রে জানা গেছে, দোয়া মাহফিলকে ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। 
পুরো সিরাজগঞ্জজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও আশার আলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

1

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

2

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

3

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

4

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

5

নীলপদ্মের ঘ্রাণে বিষ

6

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

7

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

8

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

9

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

10

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

11

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

12

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

13

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

14

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

15

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

16

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

17

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

18

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

19

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

20