জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

মোঃ জাকে উল্লাহ
রোপা আমন ধান কাটা শেষ না হতেই রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে সরিষা চাষের তোড়জোড়। ক্ষেতের এক পাশে আমন ধানের শিষ দোলাচ্ছে, অন্য পাশে চলছে সরিষার জমি প্রস্তুতের ব্যস্ততা। কৃষকরা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর ১১ হাজার  হেক্টর জমিতে সরিষা  চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর জমি বেশি এবং সরিষার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ১৫০ মেট্রিকটন।


কৃষি কর্মকর্তা আরো বলেন চলতি মৌসুমে সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, কারন হিসেবে তিনি বলেন এবছর রায়গঞ্জ উপজেলায় ৯১৯০ জন প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনায় সার, বীজ বিতরণ করা হয়।
পাশাপাশি সরিষা চাষেও অনেকে সাধারণ কৃষক এগিয়ে এসেছেন, যা কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটা ইউনিয়নে উপকারী ও ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিকর পোকার ব্যাপারে কৃষকদের সচেতন করা হয়েছে। তাই আশা করছি এবছর সরিষা ভালো ফলন হবে বলে জানিয়েছেন।

সরেজমিনে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর, নলকা, ঘুড়কা, পাঙ্গাসি, ব্রহ্মগাছিসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠ ভরা কাঁচা-পাকা ধান। কোথাও একটু বেশি পাকা কোথাও আবার কম। পাশের খালি জমিতে বোনা হয়েছে সরিষার বীজ। রোপা আমন কেটেই ট্রাকটারে চাষ দিয়ে জমিতে সরিষা বুনে দিচ্ছেন চাষিরা। দেখে মনে হচ্ছে রোপা আমন ঘরে তুলে এখন সরিষা বোনার কাজে মাঠে মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বীজ বুনন অপরদিকে আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দেখে মনে হচ্ছে দম ফেলার ফুরসত নেই তাদের। এদিকে আগাম জাতের সরিষা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে, কারণ এতে শীতের মধ্যে ভালো ফলন পাওয়া যায় এবং পরে বোরো চাষেরও সময় মেলে।

রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের চাষি অচিন্ত মাহাতো বলেন এবার আমনের ভালো ফলন হয়েছে। রোপা আমন কাটার পর জমি ফাঁকা রাখিনি, সরিষা বপন করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে দুই ফসলেই ভালো লাভ হবে। 

আরেক কৃষক মইনুল হক বলেন, এবছর ৫ বিঘা জমিতে উন্নত জাতের সরিষা বপন করেছি, কোন জমি ফাঁকা রাখিনি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে সরিষার ফলন ভালো হবে বলে আশা করি ইনশাআল্লাহ।

কীটনাশক বিক্রেতা (পরিবেশ "এ সি আই এগ্রো লিমিটেড) ও ফাওজান ট্রৈডার্স এর সত্ত্বাধিকারী মোঃ কাজী মুদ্দীন কাজী এক সাক্ষাৎকারে বলেন কৃষি কর্মকর্তার পরামর্শে আমি কৃষকের মাঝে উন্নত মানের বীজ, (বীনা, বাড়ি, টরি যাতের বীজ ) কীটনাশক ও সার বিক্রি করে থাকি এবং "এ সি আই" কোম্পানির অভিজ্ঞ কৃষিবিদ দ্বারা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

1

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

2

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

4

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

5

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

6

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

7

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

8

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

9

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

10

সুদানে রক্তের বন্যা

11

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

12

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

13

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

14

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

15

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

16

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

17

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

18

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

19

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

20