জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী -১৯

গাজী হাবিব 

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সুতরাং প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,জামায়াতের মো: ইজ্জতুল্লাহ, ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ ৫ জন।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে প্রার্থী হলেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে তিনি ছাড়াও বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়ন পত্র প্র্ত্যাহার করেছেন। এ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

1

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

2

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

3

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

4

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

5

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

6

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

7

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

8

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

9

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

10

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

11

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

12

পরকীয়ার বলি

13

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

14

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

15

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

16

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

17

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

18

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

19

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

20