জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি -২০২৫ পালিত হয়।

বুধবার ( ১৮ জুন ) সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩ টা  ৩০ মিনিটে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ নোমান হোসেন নয়ন।

প্রধান অতিথি  মোঃ নোমান হোসেন নয়ন বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা পরবর্তী বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তিকে একটি হলেও বৃক্ষ রোপণ এর পাশাপাশি বিতরণ করতে হবে ।আমাদের পরিবেশ রক্ষা এবং কার্বন-ডাই-অক্সাইডের হার কমাতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। প্রতিটা ক্যাম্পাসের প্রাঙ্গণ,রাস্তার ধার এবং গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের বৃক্ষরোপণ হতে হবে। আমাদের পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদের জীবন ধারণের জন্য যে অক্সিজেন গ্রহণ করি সেটাও বৃক্ষ থেকে আসে ।এজন্য নিজেরা বৃক্ষরোপনের পাশাপাশি অপরকে বৃক্ষরোপনের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করাতে হবে। বৃক্ষরোপনের গুরুত্ব উপলব্ধি করানোর জন্য জনসচেতনাতামূলক প্রোগ্রামের মাধ্যমে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করার উদ্যোগ নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হয়।
সর্বশেষ প্রধান অতিথি নোমান হোসেন নয়ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র, দিনমজুর এবং শ্রমিকদের মাঝে ২০০ টি বৃক্ষ বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

1

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

2

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

3

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

4

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

5

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

6

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

7

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

8

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

9

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

10

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

11

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

13

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

14

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

15

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

16

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

18

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

19

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

20