জি,এম, নাজমুল আরিফ
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ধসে নদীগর্ভে সাত সেতু, ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ

সাতক্ষীরার মরিচ্চাপ নদীর ওপর নির্মিত অন্তত সাতটি সেতু একে একে নদীতে ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের মতামত না নিয়ে এবং সিএস রেকর্ড অনুসরণ না করেই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় এসব সেতু নির্মাণ করা হয়েছিল। নির্মাণের মাত্র কয়েক বছরের মাথায় সেগুলো ধসে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ।

সম্প্রতি নদীখননের পর সেতুগুলো ধসে পড়ে। সেতুগুলো হলো বাকড়া, টিকেট, হিজলডাঙ্গা, চরগোবিন্দপুর, শিমুলবাড়িয়া, ডাড়ার খাল ও এল্লারচর সেতু। অবশ্য একই নদীর ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের এলজিইডি নির্মিত ব্যাংদহা সেতুটি এখনো অক্ষত রয়েছে।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে নির্মিত এসব সেতুর দৈর্ঘ্য ছিল ১০ থেকে ১৫ মিটার। অথচ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মরিচ্চাপ নদীর প্রস্থ ৫০ থেকে ৭০ মিটার।

সরেজমিনে দেখা গেছে, কোথাও ভাঙা সেতুর কাঠামো নদীর মাঝখানে পড়ে আছে, কোথাও আবার বাঁশ বেঁধে পারাপার করছে মানুষ। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পথে ৪-১০ কিলোমিটার পথ ঘুরে পাড়ি দিচ্ছেন ২০ কিলোমিটারের বেশি। এতে সময় ও যাতায়াত ব্যয় বেড়েছে কয়েকগুণ।

চরগোবিন্দপুরের শুকুর আলী সরদার বলেন, ‌‘নদীর তুলনায় সেতুগুলো এত ছোট যে পানির চাপে ভেঙে পড়েছে। এখন যে কোনো কাজেই শহরে যেতে চরম কষ্ট হচ্ছে।’

ডাড়ার খাল এলাকার আব্দুল মাজেদ বলেন, ‘স্কুল-কলেজে সময়মতো যেতে পারছে না ছেলেমেয়েরা। ঘেরে মাছ তোলার পর সময়মতো বাজারে নিতে না পারায় আমরা লোকসান গুনছি।’

সেতুধসের অন্যতম কারণ হিসেবে নদী খননকে দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। তাদের মতে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে মরিচ্চাপ নদী পুনঃখননের ফলে নদী তার পুরোনো রূপ ও প্রশস্ততা ফিরে পেয়েছে। বেড়েছে জোয়ারের পানির চাপ। এতে দুই পাশের মাটি সরে গিয়ে ভিত্তি দুর্বল হয়ে পড়ে সেতুগুলোর।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘এত বড় নদীর ওপর ১৫ মিটারের কম দৈর্ঘ্যের সেতু টেকার কথা না। এছাড়া সেতু নির্মাণে আমাদের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, ‘সেতুধসের পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়েব আহমেদ বলেন, ধসে পড়া সাতটি সেতুর মধ্যে চারটি এলজিইডির মাধ্যমে পুনঃনির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

1

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

2

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

3

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

4

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

5

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

6

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

7

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

8

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

9

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

10

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

11

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

12

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

13

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

14

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

15

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

16

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

17

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

18

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

19

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

20