মিহিরুজ্জামান
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫-এর আওতায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসান, জেলা নির্বাচন অফিসার হযরত আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান সহ আরো অনেকে। মতবিনিময় সভায় বক্তরা বলেন,৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলো না তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন,তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

1

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

2

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

3

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

4

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

5

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্

6

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

7

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

8

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

9

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

10

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছি

11

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

12

অশ্রুসিক্ত ভালোবাসা

13

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

14

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

15

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

16

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

17

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

18

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

19

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

20