মিহিরুজ্জামান
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির এক সদস্যদের আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে এক বিজিবির সদস্য আত্মহত্যা করেছে। বুধবার (১৪ মে) সকাল পৌনে ৭টার দিকে শ্যামনগরস্থ নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় এঘটনা ঘটে। আত্মহননকারি বিজিবি সদস্যের নাম সিপাহী আবু সালেহ আহম্মেদ (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো.সিদ্দিক মোল্যার ছেলে। তার বিজিবি সদস্য নং-১০৩১৫৭। তিনি সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নে সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্র জানায়,সিপাহী আবু সালেহ আহম্মেদ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামে পলাশের বাসায় ভাড়া থাকতেন।
বুধবার সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে ভাড়া বাসায় নিজ শয়ন কক্ষের মধ্যে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করেন। এ সময় গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯ টা ১০ মিনিটের দিকে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৫) দায়ের করে উপ-পরিদর্শক ফারুক আলী মন্ডলকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি এ বিষয়ে,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে প্রাথমিক অবস্থায় তার আত্যহত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

1

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

2

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

3

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

4

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

5

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

6

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

7

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

8

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

9

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

10

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

11

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

12

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

13

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

14

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

15

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

16

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

17

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

18

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

19

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

20