মিহিরুজ্জামান
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি,জেলা আওয়ামীলীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার কান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে,শেখ মোজাহার হোসেন কান্টুর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান,সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় গত ১৩-০৬-২০২৫ তারিখে কালিগঞ্জ থানায় নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যায় মামলা নং (৯) উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ।
উক্ত মামলার এজাহারনামীয় আসামি শেখ মোজাহার হোসেন কান্টুকে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

1

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

2

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

3

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

4

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

5

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

6

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

7

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

8

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

9

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

10

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

11

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

12

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

13

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

14

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

15

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

16

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

17

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

18

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

19

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

20