মিহিরুজ্জামান
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উপকূলীয় বেঁড়ি বাঁধে নাইন্টি বসানোয় বাড়ছে ভাঙনের ঝুঁকি

সাতক্ষীরার উপকূলীয় এলাকায় চিংড়ি ঘেরের পানি নিষ্কাশনের জন্য বেঁড়ি বাঁধে অবৈধ ভাবে বসানো হচ্ছে প্লাস্টিকের তৈরি ‘নাইন্টি’ নামক পাইপ। এসব পাইপ স্থানীয় ভাবে ব্যবহৃত হলেও পরিবেশ ও বাঁধের স্থায়িত্বের ওপর পড়ছে মারাত্মক প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন,এটি ভবিষ্যতে বাঁধ ভেঙে ভয়াবহ জলাবদ্ধতা ও লবণাক্ততা বাড়িয়ে দিতে পারে।
সাতক্ষীরা জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় চিংড়ি চাষের জন্য ঘেরে পানি উঠানো ও নামানোর জন্য এই ‘নাইন্টি’ পাইপ ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা জানান,আগে স্লুইস গেটের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু এখন অনেকেই নিয়ম না মেনে বাঁধ কেটে পাইপ বসিয়ে নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মো.আকরম হোসেন বলেন,ঘেরে পানি রাখার সুবিধার জন্য কেউ কেউ নিজের মতো করে বাঁধ কেটে নাইন্টি বসাচ্ছে। এতে বর্ষাকালে ভাঙন দেখা দেয়,আবার লবণাক্ত পানিও ঢুকে পড়ে।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এই পাইপ ব্যবস্থার ফলে বাঁধের নিচে মাটি সরে গিয়ে ধস তৈরি হচ্ছে। পাশা পাশি নাইন্টির মুখে কোনো নিয়ন্ত্রণ না থাকায় পানির প্রবাহ অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করছে বলে উপকূলের বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন,বাঁধের স্বাভাবিক গঠন বিনষ্ট করে এ ভাবে পাইপ বসানো সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আমরা নজরে রেখেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন,উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে বাঁধকে শক্তিশালী না করে দুর্বল করার এই প্রবণতা বড় ধরনের দুর্যোগ ডেকে আনতে পারে। বাঁধের স্থায়িত্ব নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে ‘নাইন্টি’ ব্যবহারের ওপর কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি হয়ে পড়েছে। স্থানীয়দের সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিকল্প ও টেকসই পানি নিষ্কাশন পদ্ধতি নিশ্চিত করাও এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

1

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

2

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

3

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

4

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

5

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

6

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

7

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

8

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

9

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

10

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

11

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

12

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

13

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

14

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

15

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

16

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

17

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

18

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

19

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

20