জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

 
রবিউল ইসলাম 

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ওই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষন চেষ্টাকারী ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল হামিদ মোল্লা একই গ্রামের বাসিন্দা। তারা পাড়াপ্রতিবেশী হিসেবে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছেন। আর ওই শিশু স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী ছাত্রীর দাদী বলেন, ‘পানি খাইতে চাইলে আমার নাতনি গ্লাসে করে ওই লম্পট হামিদ মোল্লার কাছে পানি নিয়ে গেলে হাত ধরে টান দিয়ে দরজা আটকিয়ে নাতনিকে ধর্ষণ চেষ্টা চালায়। আমরা ওই লম্পট এর দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।’

সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

1

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

2

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

3

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

4

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

5

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

6

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

7

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

8

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

9

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

10

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

11

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

13

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

14

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

15

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

16

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

17

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

18

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

19

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

20