জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক করছে নৌবাহিনী

হেলাল উদ্দীন 
বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে কক্সবাজার সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনকালে ২৭৩ জন ব্যক্তি এবং একটি কাঠের বোট আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সকল ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে যাত্রা করেছিল।নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে। সেন্টমার্টিন্স থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ তৎক্ষণাৎ বোটটিকে ধাওয়া করে বোটটিকে আটক করে। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়। আটককৃতদের তথ্যমতে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করে। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বোটে নূন্যতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরা-চালান রোধ, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

1

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

2

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

3

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

4

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

5

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

6

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

7

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

8

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

9

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

10

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

11

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

12

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

13

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

14

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

15

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

16

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

17

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

18

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

19

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

20