জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-এপ্রিল-2026 ইং
অনলাইন সংস্করণ

সাইফুর রহমানের ওপর সশস্ত্র হামলা ও লুটের অভিযোগ

মোঃ সজিব

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় রাজনৈতিক কর্মী সাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান স্থানীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক। গত ২৬ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার পথরোধ করে।

অভিযোগে উল্লেখ করা হয়, শরীফ শেখ ও সালাম উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন হামলায় অংশ নেয়। তারা দা, লাঠি, লোহার রড, হকিস্টিক ও লোহার চেইনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। হামলাকারীরা সাইফুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তার মাথায় লোহার চেইন দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।

এ সময় হামলাকারীরা তার প্যান্টের পকেটে থাকা প্রায় ১ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়। তার সঙ্গে থাকা ইমরান নামের একজন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা লুট করা হয়।

ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী সাইফুর রহমান জানান, চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

1

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

2

যোগ্য লোকদের সংসদে না পাঠাতে পারলে ভোগতে হবে নারায়ণগঞ্জবাসীক

3

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

4

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

5

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

6

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

7

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

8

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

9

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

10

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

11

নীল আকাশের নিচে সবুজ গালিচা

12

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

13

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

14

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

15

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

16

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

17

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

18

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

19

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

20