জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

মোঃ রাতুল হাসান লিমন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় নূর আলম হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার নূর আলম হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার চরদত্তপাড়া ইউনিয়নের গাছিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আজিজ ঘরামীর ছেলে।
ডিএনসি সূত্র জানায়, উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজনের হেফাজত থেকে উদ্ধার করা হয় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

1

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

2

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

3

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

4

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

5

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

6

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

7

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

8

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

9

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

10

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

11

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

12

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

13

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

14

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

15

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

16

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

17

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

18

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

19

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

20