জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যানারে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাজী হাবিব।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যানারে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে ও বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে পৃথকভাবে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ উল্লেখ করে মানববন্ধনে সাতক্ষীরার সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এদেশ ব্যর্থতায় পর্যবসিত হবে। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে যাবতীয় দায়দায়িত্ব রাষ্ট্রকেই নিয়ে হবে।
বক্তারা দক্ষিণাঞ্চলে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম আলাউদ্দীন, হুমায়ুন কবির বালু, বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক হত্যার বিচার পাননি উল্লেখ করে বলেন, সাংবাদিকদের উপর হামলা মামলা হত্যা নির্যাতন নিপীড়ন চলছেই। গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে বিষয়টি প্রকাশ পেলেও পুলিশ নির্বিকার।
সাংবাদিক নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের উপর হামলা নির্যাতন নিপীড়নের ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন। অথচ যার বিপক্ষে যায় তখন সাংবাদিককে আক্রমণ করা হয়।  বক্তরা বলেন, আজ যদি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না। বর্তমান সরকারও সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে দেশে সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে বক্তারা  বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের  গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পৃথকভাবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনি, দৈনিক দিনকালের মো.  আব্দুল বারী, মাছছরাঙা টিভি ও আমাদের সময়ের মোস্তাফিজুর রহমান উজ্জল, বাসস ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, সাংবাদিক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, দৈনিক কাফেলার এম রফিক, দৈনিক সাতক্ষীরার সকালের আমিরুজ্জামান বাবু, খবরপত্রের রবিউল ইসলাম, নয়াদিগন্তের মুহাম্মদ জিল্লুর রহমান, দৈনিক বনিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ আলম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মাইটিভির ফয়জুল হক বাবু, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সমাজের কাগজের সিরাজুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ,  আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, আনন্দ টিভির হাসানুর রহমান, প্রতিদিনের কাগজের ইদ্রিস আলী, ভোরের আকাশের আমিনুর রহমান, দৈনিক লাখোকন্ঠের মো. ফিরোজ হোসেন,  ঢাকা প্রতিদিনের খন্দকার আনিসুর রহমান, দৈনিক সংবাদের কেএম আনিছুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ইমরান হোসেন প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

1

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

2

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

3

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

4

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

5

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

6

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

7

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

8

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

9

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

10

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

11

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

12

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

13

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

14

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

15

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

16

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

17

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

18

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

19

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

20