ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার বাগেরহাটের সাংবাদিক এস.এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরাইল উপজেলার সকল সাংবাদিক বৃন্দ। শনিবার সকাল ১১ টায় উপজেলা শহিদ মিনার সংলগ্ন সড়কে সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সরাইল উপজেলা সংবাদদাতা মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম মাস্টার। মানববন্ধনে বক্তব্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল কবির শামীম, ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন, বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন, বিশিষ্ট সমাজকর্মী আবদুল জব্বার। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, জহিরুল ইসলাম রিপন, আমার বার্তা এর সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান, দৈনিক নওরোজ এর সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারী আল ফারুক, মোঃ রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, মোঃ খোকন মিয়া, মনির হোসেন প্রমুখ। বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান । মানববন্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান সহ অতীতে দুর্বৃত্তকারিদের দ্বারা নিহত আহত এবং সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা
1
প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ
2
নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত