জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডাঃ মামুনুর রহমান খাঁন

সানজিদুল হক, সাতক্ষীরা 


সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে সর্বাধিক গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে নেতাকর্মীদের মুখে উঠে এসেছেন ডাঃ মামুনুর রহমান খাঁন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি শুধু দলের নেতা-কর্মীদের নয়, অসহায় সাধারণ মানুষেরও ভরসাস্থল হয়ে আছেন।

দলের দুঃসময় হোক কিংবা সুসময়— সর্বদা বিএনপি ও এর কর্মীদের পাশে থেকেছেন তিনি। দীর্ঘদিন তাঁর চেম্বারই ছিলো সরুলিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের একমাত্র আড্ডাখানা ও ভরসার কেন্দ্র।

মানবসেবায় অগ্রগামী

রাজনীতির পাশাপাশি মানবসেবার মানসে তিনি ব্যাপক পরিচিত। প্রতিদিন অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা ও পরামর্শ দিয়ে আসছেন তিনি। এজন্য সাধারণ মানুষ তাঁকে চেনে “ডাঃ মামুন” নামে।

নেতাকর্মীদের আস্থা

সরুলিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নবগঠিত সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন বলেন—
“মামুন ভাই দলের জন্য নিবেদিত প্রাণ। দুঃসময় কিংবা সুসময় তিনি কর্মীদের মূল্যায়ন করেছেন। তাঁর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।”

মামলা-হামলার শিকার

দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের আমলে ডাঃ মামুনুর রহমান খাঁন একাধিক মামলা-হামলার শিকার হন। তাঁর বিরুদ্ধে অন্তত আটটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল। গত ২১ জুলাই ২৪  শে ছাত্র আন্দোলনে সমর্থন জানানোর কারণে পাটকেলঘাটা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এভাবে একাধিকবার কারাবরণ করেছেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা

স্থানীয়দের মতে, সততা, নিবেদন ও মানবসেবার মানসে ডাঃ মামুনুর রহমান খাঁন ইতিমধ্যেই জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে তাকেই সর্বাধিক গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন সকলে।

নেতাকর্মীদের বিশ্বাস, যোগ্য নেতৃত্বের হাতে সরুলিয়া ইউনিয়ন বিএনপি হবে আরও সুসংগঠিত ও শক্তিশালী। সেই যোগ্য নেতৃত্ব হতে পারেন— মানবসেবায় নিবেদিত প্রাণ ডাঃ মামুনুর রহমান খাঁন।
 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

1

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

2

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

3

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

4

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

5

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

6

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

7

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

8

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

9

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

10

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

11

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

12

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

13

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

14

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

15

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

16

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

17

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

18

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

19

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

20