জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি খাস জমি দখলের অভিযোগ,চেয়ারম্যান রহমানের বিরুদ্ধে,থানায় লিখিত অভিযোগ

মোহাম্মদ উল্লাহ,স্টাফ রিপোর্টার,নোয়াখালী 


নোয়াখালীর সেনবাগে সরকারি খাস জমি জোরপূর্বক দখল ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক চেয়ারম্যান ও তার পুত্রসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ শাহ জাহান (৫০)।

পাশাপাশি শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ভুক্তভোগী মোঃ শাহ জাহান সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের পূর্ব পাড়া, ওয়াজ বেপারী বাড়ীর বাসিন্দা। তিনি জানান, সেনবাগ থানাধীন ২৭৬ নং সোনাকান্দি মৌজার ০২ নং খতিয়ানভুক্ত ১১ দাগের অংশে অবস্থিত সরকারি খাস জমি তিনি গত ১৩ বছর ধরে বৈধভাবে ইজারা নিয়ে ভোগদখল করে আসছেন এবং নিয়মিত সরকারী খাজনা পরিশোধ করছেন।
তিনি অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে সরকারি নির্দেশে দোকান ঘর ভেঙে দেওয়ার পর জমিটি খালি ছিল। কিন্তু গত ৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টায় আবদুর রহমান চেয়ারম্যান (৬৫) ও তার পুত্র হৃদয় (২৩)সহ ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের উদ্দেশ্যে দোকান ঘর নির্মাণ শুরু করে।

ঘটনাস্থলে সরকারি খাজনার কাগজপত্র নিয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং নানা ধরনের হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। প্রাণরক্ষার্থে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

ভুক্তভোগী আরও জানান, বর্তমানে বিবাদীদের হুমকির কারণে এলাকায় গুরুতর শান্তি ভঙ্গের আশঙ্কা বিরাজ করছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে তিনি সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে মোঃ শাহ জাহান প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সরকারি খাস জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তা পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

1

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

2

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

3

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

4

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

5

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

6

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

7

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

8

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

9

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

10

হান্নান মাসউদকে হত্যার হুমকি

11

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

12

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

13

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

14

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

15

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

16

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

17

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

18

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

19

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

20