মোঃ সফিউল আলম।।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালঘর আল আমিন হিফজুল কোর আন মাদ্রাসা ৩০ পারা কোরআনে হাফেজ হিসেবে উত্তন্ন হওয়ায় রবিবার বিকেলে অত্র মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা অত্র গ্রামের কৃতি সন্তান লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডক্টোরাল রিচার্জার কাজী মোঃ আমিনুল ইসলাম আমান এর অর্থাৎনে নগদ অর্থ ও পাগড়ি বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাশরীফ পেশ করেন বট্রগ্রাম মাদ্রাসা শায়খুল হাদীস হযরত মাওলানা নুরুল হক সাহেব। এইসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা নুরুজ্জামান খোকন। নালঘর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী এমদাদুল হক মাছুমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা গোমতী হসপিটাল ব্যবস্থাপনা পরিচালক _ডাক্তার মুজিবুর রহমান। মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কুমিল্লা জোন জি এম এ কে এম অহিদুল্লাহ মজুমদার। বিশিষ্ট ব্যাবসায়ী আলী আহাম্মদ ডিলার। ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা ওবায়েদ উল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কাজী আমিনুল ইসলাম বক্তব্যে উল্লেখ করে বলেন আমি চাই এই প্রতিষ্ঠানে অসহায় ও গরীব ছাত্ররা লেখা পড়া করে যাবে। এই প্রতিষ্ঠানটি দিয়েছি যাঁরা টাকার অভাবে ছেলে সন্তানদের ভালো ভাবে লেখা পাড়ার খরচ চালাতে অক্ষম । ওইসব অসহায় পরিবারের সন্তানদের জন্য আমি এই প্রতিষ্ঠানটি করে দিয়ে। আমি যতদিন বেচে থাকবো ততদিন সম্পন্ন খরচ প্রি হিসেবে চলমান থাকবে এই প্রতিষ্ঠানে। তাই সকলের কাছে দোয়া কামনা করেন কাজী আমিনুল ইসলাম আমান,
মন্তব্য করুন